প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

চর মাধবদিয়ার প্রবীণ শিক্ষক আলহাজ্ব মৌলভী মো. ইসাহাক আর নেই

তানভীর রহমান নাহিদ

ফরিদপুর সদর উপজেলার ২নং চর মাধবদিয়া ইউনিয়নের মমিন মাতুব্বর ডাঙ্গী এলাকার বাসিন্দা এবং গোয়ালেরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও মমিন খার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব মৌলভী মো. ইসাহাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২ আগস্ট) সকালে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ মাগরিব মমিন খাঁর হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আলহাজ্ব মৌলভী মো. ইসাহাক শুরুতে গোয়ালেরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পরবর্তীতে দীর্ঘদিন মমিন খার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী, সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কপিরাইট © দৈনিক ফতেহাবাদ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন